Dhaka Chamber & Appointment
Ibn Sina Hospital & Diagnostic Center, SavarAddress: KM Tower, 105/01, Dogormora, Dhaka-Aricha Road, Savar, DhakaVisiting Hour: 6pm to 9pm (Closed: Friday)Appointment: +8809610009631Call Now
Noakhali Chamber & Appointment
Prime Hospital (Unit-2), Noakhali
Address: Chowmuhani Chowrasra, Begumganj, Noakhali
Visiting Hour: 9am to 9pm (Every Friday)
Appointment: +8809617090909
Call Now
ডাঃ মোঃ সাদিকুর রহমান এর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ডাঃ মোঃ সাদিকুর রহমান ঢাকা ও নোয়াখালী অঞ্চলের একজন অভিজ্ঞ ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ। তিনি সফলতার সাথে MBBS সম্পন্ন করার পর বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) থেকে গ্যাস্ট্রোএন্টারোলজিতে উচ্চতর MD (Gastroenterology) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বারডেম থেকে CCD (BIRDEM), মেডিসিনে FCPS (Medicine, Final Part) এবং আমেরিকা থেকে MACP (USA) ও MACG (USA) ডিগ্রি লাভ করেন। তিনি অ্যান্ডোস্কোপি, কোলনস্কোপি এবং ইআরসিপি (ERCP)-র ওপর উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। গ্যাস্ট্রোএন্টারোলজি, লিভার রোগ ও ইন্টারভেনশনাল অ্যান্ডোস্কোপিতে ওনার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের প্র্যাকটিক্যাল ও ক্লিনিক্যাল অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগে একজন কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট হিসেবে দায়িত্বরত আছেন এবং নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
ডাঃ মোঃ সাদিকুর রহমান যেসকল রোগের চিকিৎসা ও ইন্টারভেনশন প্রদান করেন
ডাঃ মোঃ সাদিকুর রহমান পাকস্থলী, খাদ্যনালী, অন্ত্র, লিভার, পিত্তথলি ও অগ্ন্যাশয়ের নানাবিধ জটিল রোগের আধুনিক চিকিৎসা এবং অ্যাডভান্সড ইন্টারভেনশনাল পরীক্ষা পরিচালনা করেন। ওনার বিশেষায়িত চিকিৎসার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—গ্যাস্ট্রিক, আলসার ও আইবিএস (IBS), লিভারের রোগ, ফ্যাটি লিভার ও হেপাটাইটিস (B/C Virus), জন্ডিস ও লিভার সিকোসিস (Cirrhosis), এবং পিত্তনালীর পাথর বা ব্লকেজ। এছাড়া পাকস্থলী ও কোলন ক্যানসার বা পলিপ, পায়ুপথে বা বমির সাথে রক্ত পড়া, দীর্ঘস্থায়ী পাতলা পায়খানা ও কোষ্ঠকাঠিন্য। পাশাপাশি অত্যাধুনিক অ্যান্ডোস্কোপি (Endoscopy), কোলনোস্কোপি (Colonoscopy) এবং ইআরসিপি (ERCP) পদ্ধতির মাধ্যমে রোগ নির্ণয় ও বিনাকর্তনে রক্তক্ষরণ বন্ধসহ বিশেষায়িত ইন্টারভেনশনাল চিকিৎসা প্রদান করে থাকেন।
ডাঃ মোঃ সাদিকুর রহমান এর চেম্বার ও চেম্বারভিত্তিক সময়সূচী
ডাঃ মোঃ সাদিকুর রহমান রোগীদের সুবিধার্থে ঢাকার সাভার এবং নোয়াখালীর চৌমুহনীতে নিয়মিত চেম্বার করেন এবং চিকিৎসাসেবা দিয়ে থাকেন। ওনার ১ম চেম্বারটি হলো সাভারের ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, সাভার (ঢাকা-আরিচা রোড, সাভার, ঢাকা); যেখানে ওনার রোগী দেখার সময় প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)। ওনার ২য় চেম্বারটি হলো নোয়াখালীর প্রাইম হাসপাতাল (ইউনিট-২), নোয়াখালী (চৌমুহনী চৌরাস্তা, বেগমগঞ্জ, নোয়াখালী); যেখানে ওনার রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। উল্লেখ্য যে, ডাঃ মোঃ সাদিকুর রহমান এর সিরিয়াল দিতে অথবা যেকোনো তথ্য জানতে ওনার চেম্বারের নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে হবে।

Leave a Review for Dr. Md. Sadiqur Rahman