Chamber 01 & Appointment
Doctors Point Diagnostic CenterAddress: Doikhawa Road, Hatibandha, LalmonirhatVisiting Hour: 4pm to 9pm (Every Saturday)Appointment: +8801332037520Call Now
Chamber 02 & Appointment
Tista Pathology & Diagnostic Centre
Address: Rabindra Bhaban, Medical Mor, Hatibandha, Lalmonirhat
Visiting Hour: 4pm to 9pm (Every Tuesday)
Appointment: +8801332037521
Call Now
ডাঃ এইচ. এস. এম. আল-সালিহ সাব্বির এর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ডাঃ এইচ. এস. এম. আল-সালিহ সাব্বির লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার একজন সুপরিচিত ও অভিজ্ঞ জেনারেল ফিজিশিয়ান এবং মেডিসিন ও নিউরোলজি রোগের একজন দক্ষ চিকিৎসক। তিনি সফলতার সাথে MBBS সম্পন্ন করার পর বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদান করেন। চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রির অংশ হিসেবে তিনি মেডিসিন বিষয়ে FCPS (Medicine, Midterm) এবং নিউরোমেডিসিন বিষয়ে FCPS (Neuromedicine, Part 2) সম্পন্ন করেছেন। চিকিৎসা সেবায় তাঁর রয়েছে দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় সমৃদ্ধ ক্লিনিক্যাল অভিজ্ঞতা। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ নিউরোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার (Assistant Registrar) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। উনার বিএমডিসি রেজি. নং: এ-৯৮২০১।
ডাঃ এইচ. এস. এম. আল-সালিহ সাব্বির যেসকল রোগের সুচিকিৎসা দেন
তিনি মূলত একজন জেনারেল ফিজিশিয়ান এবং মেডিসিন ও নিউরোলজি রোগে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে সুপরিচিত। ওনার বিশেষায়িত চিকিৎসার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—মাথাব্যথা, মাইগ্রেন, স্ট্রোক, মৃগীরোগ (খিঁচুনি), ঘাড় ও কোমরের ব্যথা, হাত-পা অবশ ভাব বা কাঁপুনি, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং স্নায়ুতন্ত্রের যেকোনো জটিল সমস্যা। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী জ্বর, গ্যাস্ট্রিক ও সাধারণ মেডিসিনজনিত রোগীদের সঠিক রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবা প্রদানে তিনি বিশেষভাবে পারদর্শী।
ডাঃ এইচ. এস. এম. আল-সালিহ সাব্বির এর চেম্বার ও চেম্বারভিত্তিক সময়সূচী
ডাঃ এইচ. এস. এম. আল-সালিহ সাব্বির লালমনিরহাট অঞ্চলের রোগীদের সুবিধার্থে হাতিবান্ধায় দুটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত রোগীদের পরামর্শ ও সেবা দিয়ে থাকেন। ওনার চেম্বার ও সময়সূচী হলো: লালমনিরহাটের হাতিবান্ধার দইখাওয়া রোডের ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারে প্রতি সপ্তাহের প্রতি শনিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং হাতিবান্ধার রবীন্দ্র ভবনে (মেডিকেল মোর) অবস্থিত তিস্তা প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতি সপ্তাহের প্রতি মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত। ডাঃ এইচ. এস. এম. আল-সালিহ সাব্বির এর সিরিয়াল দিতে অথবা যেকোনো তথ্য জানতে উপরের দেওয়া নাম্বারে ফোন দিতে হবে।

Kamal Hossain
Dr Sabbir has much patience while consulting with a patient. It is a rare quality of a doctor specially in
Bangladesh. He is more human in dealing with patient who loves him
Very much. As a young doctor he gives much time to patientd who are highly satisfied with him. Inshallah he will reach
the Pinnacle of success. May Almighty bless him.
baha uddin
Excellent
Bakirul Islam
আলহামদুলিল্লাহ হাতিবান্ধার গর্ব। মানবিক ডাক্তার বললেও ভূল হবে না যার কাছে সব রোগী সমান যথেষ্ট সময় নিয়ে রোগীর কথা শুনে এবং প্রয়োজন ছাড়া অহেতুক টেষ্ট দেয়না
Muhibbullah Razib
ডাঃ আল সালিহ সাব্বির একজন মানবিক ও রোগীবান্ধব ডাক্তার। তিনি বিনয়ের সাথে রোগীর ভিতরে প্রবেশ করে রোগের মূল কারণ উদঘাটনে যথেষ্ট সময় দেন।এজন্য বাহিরে অপেক্ষমান রোগী বিরক্তিবোধ করলেও, তিনি যখন আবার ভিতরে প্রবেশ করেন তিনি আবার ডাক্তারের দীর্ঘক্ষণ সাহচর্য পেয়ে অপেক্ষায় থাকার কষ্ট ভুলে যান।সব মিলিয়ে রোগীকে মানসিক সাপোর্ট ওনার মত খুব কম ডাক্তারই দেয়।আল্লাহ স্যারকে দীর্ঘদিন হাতীবান্ধাবাসীর উপকারে কবুল করুন।
Md Ershad ali
চিকিৎসা সেবায় ডাক্তারদের কর্মাশিয়াল আচরণে মানুষ প্রায় হতাশ! তবে আপনার চিকিৎসা সেবায় মানুষ নতুন করে আবার সুস্থ ভাবে বেচে থাকার স্বপ্ন দেখবে।
“আপনি সত্যিই একজন দক্ষ ও যত্নশীল ডাক্তার, ধন্যবাদ।”
মো: মাহমুদুল হাসান সোহাগ
আলহামদুলিল্লাহ, সেবার মান ভালো। রোগিকে সময় দেয়।প্রয়োজনে অর্থও ছাড় দেয়।অযথা টেস্ট দেয় না।
ম্যান হিসাবে ভালো।
......
ডাক্তারের আচরণ এবং চিকিৎসা ১০০তে ১০০ পাওয়ার যোগ্য কিন্তু পরামর্শ ফি একটু কম হলে ভালো হতো
Ahmmed Shishir
Excellent Man
Firidul Himu
আপনি এত সময় নিয়ে, এতটা আন্তরিকতা দিয়ে রোগী দেখেন আমরা কৃতজ্ঞ আপনার কাছে।
অত্যন্ত আধুনিক ব্যবস্থাপনা ও মনোযোগ সহকারে রোগী দেখা যা রোগীকে ৫০% সুস্থতা দেয়।আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন
নাহার
ইনি পেশাগত জীবনে খুবই হাম্বল। রোগী দের প্রতি শতভাগ মনোযোগী।
কত যে সহযোগিতা পেয়েছি অসুস্থতায়।একমাত্র আল্লাহ জানেন।
আল্লাহ আমার ডাক্তার ভাই কে সম্মানের সাথে দীর্ঘ হায়াত দান করুন🤲
Sumon Mia Jihan
খুব ভালো একজন ডাক্তার। রোগীর কথা গুরুত্ব দিয়ে শোনেন এবং ভালোভাবে চিকিৎসা করেন। ব্যবহারও খুব ভালো। ধন্যবাদ স্যার।”
Anwar Hossain
A great doctor with a caring heart. Highly recommended!
Roksana Afroj
“রোগ সারাতে ওষুধ লাগে, আর সাহস জোগাতে লাগে একজন ভালো ডাক্তার।”
Tamim
Not only a doctor but also an honest man…
MUHAMMAD RAKIB ULL ISLAM SOBUJ
অসাধারণ একজন ডাক্তার। রোগীর কথা মনোযোগ দিয়ে শোনেন, খুব সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেন। তাঁর আন্তরিক ব্যবহার ও দক্ষতা সত্যিই প্রশংসনীয়। চেম্বারের পরিবেশও খুব ভালো এবং সিরিয়াল ব্যবস্থাপনাও সন্তোষজনক। চিকিৎসা নিয়ে আমি সম্পূর্ণ সন্তুষ্ট। ভালো চিকিৎসকের খোঁজে থাকলে আমি অবশ্যই তাঁকে সুপারিশ করব।
আল ইমরান
আপনার মত সাধারন মন মানসিকার ডক্টর আমি আমার জিবনেও দেখিনি,,
আপনার সেবার মান ভাষায় প্রকাশ করা যাবে না!
Niramoy Bormon
He is very good as a doctor.He treats patients with great care.