বিএমইউ হাসপাতালের বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে রোগীর নিজের বা সঙ্গে থাকা ব্যক্তির মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পরবর্তী তিন কর্মদিবসের জন্য (বহির্বিভাগ খোলা থাকলে) অনলাইন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবং বরাদ্দকৃত সংখ্যা শেষ না হওয়া পর্যন্ত নেওয়া যাবে। অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্ত রোগীরা নির্ধারিত দিনে এসএমএস-এ উল্লেখিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে অনলাইনের জন্য নির্ধারিত কাউন্টারে উপস্থিত হয়ে ফি পরিশোধ করে টিকিট সংগ্রহ করবেন। প্রয়োজনে এক্স-রে, এমআরআই বা ল্যাব রিপোর্ট সঙ্গে আনতে হবে। এ্যাপয়েন্টমেন্ট নিতে নিচে ক্লিক করুন।
যাদের ক্ষেত্রে এখনো অনলাইন এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি প্রযোজ্য নয়
বিএমইউ হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগ থেকে রেফার করা রোগীদের ক্ষেত্রে অনলাইন এ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই, অর্থাৎ তাঁরা প্রচলিত নিয়মে নির্দিষ্ট বহির্বিভাগের সেবা গ্রহণ করবেন। বিএমইউ হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগ থেকে ফলো আপ ভিজিটের তারিখ দেওয়া রোগীদের ক্ষেত্রে অনলাইনে এ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই, অর্থাৎ তাঁরা প্রচলিত নিয়মে নির্দিষ্ট বহির্বিভাগের সেবা গ্রহণ করবেন।