Doctor Bangladesh

Doctor Bangladesh

Search Doctor
  • Doctors
    • Dhaka
    • Chittagong
    • Sylhet
    • Rajshahi
    • Rangpur
    • Khulna
    • Barisal
    • Mymensingh
    • Narayanganj
    • Comilla
    • Bogra
    • Pabna
    • Kushtia
  • Hospitals
    • Dhaka
    • Chittagong
    • Sylhet
    • Rajshahi
    • Rangpur
    • Khulna
    • Barisal
    • Mymensingh
    • Narayanganj
    • Comilla
    • Bogra
    • Pabna
    • Kushtia

প্রবাসীরা কিভাবে ডাক্তার দেখাবেন

সরকারি হিসেব অনুযায়ী বিশ্বের ১৬৮টি দেশে বাংলাদেশি কর্মী আছেন ১ কোটি ২০ লাখেরও বেশি। এসকল প্রবাসীরা অনেকে সময় বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেন তখন প্রয়োজন অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিতে পারেন না। সঠিকভাবে ভাষা না বোঝার কারণে অনেক প্রবাসীই, ডাক্তারদের কাছে নিজের সমস্যার কথা তুলে ধরতে পারছেন না। এছাড়াও উন্নত দেশগুলোতে চিকিৎসা ব্যবস্থা উন্নত হলেও চিকিৎসা ব্যয় অনেক বেশি। যা অনেক সময় প্রবাসীদের পক্ষে বহন করা সম্ভব হয় না। সঠিক সময়ে সঠিক ডাক্তারের সন্ধান না পাওয়ার কারনে অনেক প্রবাসী হার্ট, লিভার, কিডনি, ফুসফুস জনিত কঠিন রোগে ভুগছেন এমনকি মারাও যাচ্ছেন। প্রবাসীদের জন্য এখন এমন কিছু অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যা ২৪/৭ ডাক্তার পরামর্শ, প্রেসক্রিপশন এবং প্রয়োজন অনুযায়ী সেবা দিচ্ছে। এতে প্রবাসীরা বিশ্বের যেকোনো প্রান্তে বসেই নিরাপদ, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিতে পারেন।

আমি প্রবাসী অ্যাপ

ami probashi
বিদেশে থাকাকালীন অসুস্থ হলে “আমি প্রবাসী” অ্যাপ এর মাধ্যমে আপনি বিশ্বের যেকোনো জায়গা থেকে বাংলাদেশের নিবন্ধিত ডাক্তারদের সাথে সহজেই ভিডিও কলে কথা বলতে পারবেন। অ্যাপে প্রবেশ করে প্রবাসী স্বাস্থ্যসেবা অপশন সিলেক্ট করুন, ড্যাশবোর্ড থেকে নাম, রোগের ধরন বা ডিপার্টমেন্ট অনুযায়ী ডাক্তার খুঁজে নিন, পছন্দের ডাক্তার নির্বাচন করে তাৎক্ষনিক “See Doctor Now” ক্লিক করুন বা “Set Appointment” দিয়ে সময় নির্ধারণ করুন, নির্ধারিত পেমেন্ট সম্পন্ন করে রোগীর তথ্য পূরণ করুন এবং নির্ধারিত সময়ে ডাক্তারের সাথে ভিডিও কলে কথা বলুন। পরামর্শ শেষে আপনার প্রোফাইলে অনলাইন প্রেসক্রিপশন পাবেন—এভাবেই আপনার প্রবাস জীবন হবে আরও সুস্থ ও নিশ্চিন্ত।

Join as a Doctor
  • Add Profile
  • Online Consultation
  • Contact
  • Advertisement
  • About
  • Privacy
  • Disclaimer

Copyright © 2019-2026